রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ফেনীতে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ফেনীতে বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
প্রিন্ট নিউজ

জান্নাতুল ফাহিমা তানহা ফেনী প্রতিনিধি:

ফেনীতে শূন্যরেখার ভেতরে খাল খননের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ফেনীর পশুরাম উপজেলার বল্লারমুখ সীমান্তের শূন্যরেখার প্রায় ১৫০ গজের ভিতরে ঢুকে খাল খননের কাজ শুরু করলে বিজিবির বাঁধায় পিছু হটেছে বিএসএফ।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে পূর্বে ভরাট হওয়া একটি খাল খনন করতে সীমান্তের শূন্যরেখার ভেতরে প্রবেশ করে বিএসএফের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে প্রবেশ করে খাল খনন কাজ শুরু করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেন

বিজিবি জানায়, বল্লার মুখ সীমান্তের ১৫০ গজে ভারতের অংশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় তারা পানি নিষ্কাশনের উদ্দেশ্যে এ খনন কাজ করার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের আপত্তির কারণে তারা আপাতত খনন কাজ বন্ধ রেখেছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) পরিচালক লে.কর্নেল মো. মোশারফ হোসেন ফেনীর আয়না কে জানান, পশুরাম বল্লার মুখ বাঁধের আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না।

বিজিবির টহল আরো জোরদার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিএসএফ যে কাজটি করেছে তা হলো তাদের অংশে বন্যার পানি জমে থাকায় তা নিষ্কাশনের জন্য ড্রেন করার চেষ্টা করেছে। কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে তা না করে কাজ বন্ধ রাখে। ভারতীয় বিএসএফ সদস্যরা গভীর রাতে বল্লারমুখের বাধঁ কেটে ফেলতেছে বলে একটি মহল গুজব ছড়িয়ে দিয় স্থানীয়দেরকে উত্তেজিত করার চেষ্টা করছে।
এটি সত্য নহে। বল্লারমুখে বাধঁ রক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭