ফেনীতে ১৩ জনকে চোখ বেঁধে পুশইন
মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার:
ফেনীর ছাগলনাইয়ায় ১৩ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এ পুশইনের ঘটনা ঘটে।
শুক্রবার (৩০ মে) সকাল ৮টার দিকে বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে মটুয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করে।
আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ৩ জন ও শিশু রয়েছেন ৬ জন। আটকরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা যায়।
আটক মো. আলতাফ হোসেন জানান, তারা ভারতে একটি ইটভাটায় কাজ করতেন। বৃহস্পতিবার বিএসএফ তাদের আটক করে ছাগলনাইয়া ভারতীয় সীমান্তে চোখ বেঁধে আনে। পরে রাতে চোখ খুলে দিয়ে বাংলাদেশে পুশইন করেছে।
ফেনী-৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন ফেনীর আয়না কে জানান, আটক ব্যক্তিদের ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি স্থানীয় জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।