রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

ঈদকে সামনে রেখে ডাকাতি ছিনতাই রোধে রোবাস্ট পেট্রোল চেকপোষ্ট চালাচ্ছে র‌্যাব-৬

ঈদকে সামনে রেখে ডাকাতি ছিনতাই রোধে রোবাস্ট পেট্রোল চেকপোষ্ট চালাচ্ছে র‌্যাব-৬
প্রিন্ট নিউজ

মো: শাহীন আলম স্টাফ রিপোর্টার ঢাকা:

আসন্ন ঈদ-উল-আযহা’কে সামনে রেখে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬। মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি,

ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়। তাছাড়া, র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকাধীন ঢাকা-খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ যে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোষ্ট ও বিশেষ টহল পরিচালনা করা অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে র‍্যাব-৬

এর দায়িত্বপূর্ণ এলাকায় ডাকাতি ও ছিনতাই রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোষ্ট ও টহলের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। দায়িত্বপূর্ণ জেলাসমূহে ২৯ মে ২০২৫ তারিখ রাত ১০ টা হতে ভোর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে মহাসড়কসমূহে বিশেষ নিরাপত্তামূলক চেকপোষ্ট স্থাপন করা হয়।

তাছাড়া, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র‍্যাব-৬ এর অধিনায়ক, কমান্ডার মুহাম্মদ শাহাদত হোসেন, জি,এনপিপি,বিএন বলেন, "র‍্যাব-৬ এর দায়িত্বপূর্ণ এলাকায় হাইওয়েতে ডাকাতি ও ছিনতাই রোধে বিশেষ নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাধারণ চেকপোষ্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে।"সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭