শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার,গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ

দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার,গুলি ও কার্তুজ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ম্যাগাজিন, গুলি, কার্তুজ ও রাবার বুলেট উদ্ধার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

শুক্রবার (১৬ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

রামপুরা থানা সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় আবর্জনার মধ্যে সাদা শপিং ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ০৪:৪৫ ঘটিকায় উক্ত স্থান হতে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলির মধ্যে রয়েছে: ১। তিনটি খালি ম্যাগাজিনসহ ৭.০৫ বোরের দুটি বিদেশি পিস্তল যার গায়ে 'Made in USA' লেখা ২। দুটি তাজাগুলি ও একটি কার্তুজসহ একটি রিভলবার ৩। একটি চার্জারসহ ৭.৬২ বোরের চায়নিজ রাইফেলের ১০ রাউন্ড গুলি ও ৪। শটগানের সাতটি রাবার বুলেট।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭