শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
সংবাদ

হাজারীবাগ কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক এবং তার পরিবার

হাজারীবাগ কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাংবাদিক এবং তার পরিবার
প্রিন্ট নিউজ

মারজিয়া আক্তার রুপা স্টাফ রিপোর্টার:


রাজধানীর হাজারীবাগ থানাধীন টেনারি মোড় চৌরাস্তায় এলাকায় এশিয়ান টিভির সাংবাদিক সোহেল আহমেদ এবং তার ছেলে সামির (১৪) কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন।

জানা যায় দুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার নিজ বাড়ির সামনে শুক্রবার (২ মে) দুপুরে তল্লা বাঘ মসজিদের সামনে তার ওপর এই হামলা করে সন্ত্রাসীরা।

সাংবাদিক সোহেল জানান, শুক্রবার দুপুরে আমি এবং আমার ছেলের সামির জুমার নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হয়ে বাসার যাচ্ছিলাম এই সময়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমার ছেলের উপর আঘাত করা হয়। এই সময় আমি বাধা দিতে গেলে কিশোর গ্যাংয়ের কয়েকজন সন্ত্রাসী আমার ওপর হামরা করে, এবং ব্যাপক লাঞ্ছিত করে আমাকে। এই হামলাকারীরাদের মধ্যে হচ্ছে মুরগি নাসির, রহমান, সজীবসহ আরো অনেকেই।

পরবর্তীতে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের কাজের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি অভিযোগ দায় করেন ভুক্তভোগী পরিবার।

এর আগে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে জানান এলাকাবাসী। এতে কিশোর গ্যাংয়ের সদস্যরা আরও বেপরোয়ার হয়ে উঠেছে।

সাংবাদিক সোহেল ও তার ছেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭