শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জীবনযাপন

কুতুবদিয়ায় জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৬ টি বসতঘর

২ থেকে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা, নিঃস্ব বহু জেলে পরিবার

কুতুবদিয়ায় জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৬ টি বসতঘর
সংগৃহীত

আনছার কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে জমানো নগদ অর্থ, ব্যবসার টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাগজপত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। রাতের ঘুম ভেঙে আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাড়ার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে অনেকে ঘর থেকে বেরিয়ে এলেও নিজেদের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে পারেননি। আগুনে ঘরবাড়ি ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব।

প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি থেকে আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক হিসাব পাওয়া গেলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

জীবিকার সংকটে ক্ষতিগ্রস্ত জেলে পরিবার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশের প্রধান জীবিকা সাগরে মাছ ধরা। কিন্তু বর্তমানে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় তাঁদের আয়ের পথও সীমিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বসতঘর, সঞ্চিত অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

একদিকে মাথা গোঁজার ঠাঁই হারানোর কষ্ট, অন্যদিকে উপার্জনের পথ বন্ধ—সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামনে এখন কঠিন মানবিক সংকট। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দাবি ঘরবাড়ি পুনর্নির্মাণ, এবং আর্থিক সহায়তার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭