বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এড. ওমর ফারুক নয়নের শুভেচ্ছা
মো: আরিফুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সকল বিজ্ঞ আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. এ কে এম ওমর ফারুক নয়ন।
৩১ অক্টোবর (শনিবার ) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গৌরবোজ্জ্বল ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে শুভেচ্ছা বার্তায় এড. ওমর ফারুক নয়ন দেশের আইনজীবী সমাজের সকল সদস্যের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে জাতীয়তাবাদী আইনজীবী সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও এই ঐহিত্য ও ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।