চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তাঁর দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। আলহামদুলিল্লাহ।
এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা আমীর মাহফুজুর রহমান, জামায়াত নেতা ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, জামায়াত নেতা আলহাজ্ব আইউব আলী ফরায়েজী, সৈয়দ একরামুল হক হারুন, ইকবাল হোসেন মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ তাঁর খোঁজখবর নেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।