শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
রাজনীতি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

​নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়েছে। ১০নং অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের  ব্যাপক উপস্থিত ছিল।    

​অনুষ্ঠানের শুরুতে ১০নং অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে একটি বর্ণিল কেক কাটা হয়, যেখানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন অশ্বদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  সাজ্জাদ হোসেন রিয়েল এবং  অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব আলিফ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক  নুরুল আমিন খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব ইসমাঈল চৌধুরী হিরণ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক  আজিজুল হক তুহিন। 

​ পরিশেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। 

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭