বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

হরিণাকুণ্ডুর ভবানীপুরে আতঙ্ক, রাতের আঁধারে পানের বরজে হামলা ও গাছ কেটে দেওয়ার অভিযোগ

হরিণাকুণ্ডুর ভবানীপুরে আতঙ্ক, রাতের আঁধারে পানের বরজে হামলা ও গাছ কেটে দেওয়ার অভিযোগ
প্রিন্ট নিউজ

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুণ্ডু সংবাদদাতা:

একসময় শান্ত গ্রাম হিসেবে পরিচিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুরে এখন আর শান্তি নেই। গত কয়েক সপ্তাহ ধরে গ্রামটিতে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। কোথাও বাড়িতে চুরি, কোথাও টিউবওয়েল খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আবার কারও সারা বছরের আয়ের একমাত্র অবলম্বন পানের বরজে রাতের আঁধারে হামলা চালিয়ে পান চুরি ও গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।

এমনই এক ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর কালীতলা এলাকার বিলাস বাবুর ছেলে অভি। তাঁর পানের বরজে এ নিয়ে তিন থেকে চারবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সর্বশেষ আজ সকালে শ্রমিকেরা বরজে কাজ করতে গিয়ে দেখতে পান, দুই সারি সতেজ পানের গাছ গোড়া থেকে কেটে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা পানের বরজের এমন ক্ষতি দেখে দিশেহারা হয়ে পড়েছেন অভি।

ভুক্তভোগী অভি জানান, “গত ১৪ তারিখে বাজারপাড়ার আলিয়ারের ছেলে কালু আমাকে ফোন করে টাকা চায়। আমি তাকে বলি, আর কতবার তোমাকে টাকা দেব? এরপর থেকেই আমার ক্ষেতে এ ধরনের ঘটনা ঘটছে। আমার ধারণা, এই কাজটি সে করে থাকতে পারে।”

এদিকে, একের পর এক এমন ঘটনায় পুরো গ্রামে চাপা আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। গ্রামবাসীর মনে প্রশ্ন—আর কত দিন এভাবে চলবে? তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭