মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

নরসিংদীতে ৭২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪, কারাদণ্ড ও অর্থদণ্ড

নরসিংদীতে ৭২ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৪, কারাদণ্ড ও অর্থদণ্ড
প্রিন্ট নিউজ

দুর্গাপূজা চলাকালে মাদকবিরোধী যৌথ অভিযান, চারজনকে কারাগারে প্রেরণ

তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী।

শারদীয় দুর্গাপূজা চলাকালে নরসিংদীতে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৭২ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৮ অক্টোবর ২০২৬) নরসিংদী মডেল থানাধীন হাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শিমুল ও মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শান্তি রানী দাসকে (৭০) ৪০ লিটার চোলাই মদসহ আটক করে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর তিন আসামি মিঠুন দাস (৩৫), সুনিল দাস (৩৫) ও সানি দাসকে (৩৫) যথাক্রমে ১২, ১০ ও ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মোট চারটি মোবাইল কোর্ট মামলায় চারজনকে সাজা দেওয়া হয়। জব্দ করা চোলাই মদের পরিমাণ ৭২ লিটার এবং মোট অর্থদণ্ড ২ লাখ ৩০ হাজার ৩০০ টাকা। সাজাপ্রাপ্তদের নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নরসিংদীর ‘ক’ সার্কেলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ ছানাউল্লাহ মিয়া।

অভিযানটি নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমামের দিকনির্দেশনায় পরিচালিত হয়। মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান জননিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট।

শেয়ার করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন