তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী:
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন।
এ উপলক্ষে নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল-ফারুকের কাছ থেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে উৎসাহ জোগাবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









