নবীনগরে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আহত ৩
মো.জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা উত্তর পাড়ায় সফি পুলিশের বাড়িতে রাতের আঁধারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাতে সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের মারধরে ৩ জন আহত হন।
স্থানীয়রা জানান, ডাকাতরা তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী কে ফোন দিয়ে ফোনে না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি, তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।









