বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রিন্ট নিউজ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান জয় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ১১টা ৪৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান জয় কেরানীগঞ্জ মডেল থানার আমানত বেপারী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সাহে ইমরান এবং মাতার নাম নাসিমা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা, ঢাকা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ইয়াকুব আলীসহ ডিবির একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানের সময় মিজানুর রহমান জয়ের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেল থানার মামলা নম্বর ৪৩, তারিখ ১৫ অক্টোবর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলাটি রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭