বটিয়াঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন-মোঃ মেহেদী হাসান
রিপন রায় বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:
বটিয়াঘাটায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ মেহেদী হাসান । গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেন । বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন খুলনা পুলিশ সুপার'র কার্যালয়ে পদায়ন করা হলে উক্ত শুন্য পদে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের কার্যালয় থেকে পদায়ন নিয়ে বটিয়াঘাটায় যোগদান করেন । নবাগত অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসানের জন্মস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ইতিপূর্বে তিনি ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা, পিবিআই পুলিশ, সিআইডি পুলিশ সহ বিভিন্ন থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করে প্রসংশিত হয়েছেন । তিনি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।









