বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

শাহজালাল বিমানবন্দরে এপিবিএন অভিযানে ৬৭ ভরি সোনা জব্দ, আটক-৭

শাহজালাল বিমানবন্দরে এপিবিএন অভিযানে ৬৭ ভরি সোনা জব্দ, আটক-৭
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ৬৭ ভরি (৭৮১.৩ গ্রাম) সোনার অলংকার সহ সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

৩ অক্টোবর শনিবার ৩টি পৃথক অভিযানে এসব সোনা, ২টি ল্যাপটপ, ১০টি মোবাইল ও ৩ কার্টন সিগারেট জব্দ করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিদেশ থেকে আসা অজ্ঞাত পরিচয় যাত্রীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে পাচারের অপেক্ষায় ছিল এই চক্রটি, এরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে চোরাচালানের ‘রিসিভার’ বা সোনা গ্রহণকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।

​৩টি স্পটে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর ঝটিকা অভিযান:
​গোলচত্বরের উত্তর পাশ: গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ১টি সংবদ্ধ দল, পুলিশ ধাওয়া দিয়ে তোফাজ্জল হোসেন (৩৭), জসিম উদ্দিন (৩৯), আরাফাত হোসাইন (২৮), আরিফ (৪২) ও মো. আলামিন গাজী (৩৭) নামের ৫ জনকে আটক করে।

তাদের তল্লাশি করে ৪৮৪.২ গ্রাম সোনা, ২টি ল্যাপটপ, ৮টি মোবাইল ও ৩ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

​আগমনী ক্যানোপি এলাকা: ২ নম্বর ক্যানোপি-সংলগ্ন সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় রূপবান বেগম (৩৯) নামের ১ নারীকে আটক করে পুলিশ।

তল্লাশিতে তার কাছ থেকে ৯৮.৭ গ্রাম সোনা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

​গোলচত্বরের পশ্চিম পাশ: মূল প্রবেশ পথের এই এলাকায় সন্দেহভাজন হিসেবে আটক হন এম এ মতিন (৩০), তার হেফাজত থেকে ১৯৮.৪ গ্রাম সোনা ও ১টি মোবাইল জব্দ করা হয়।

​এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর জ্যেষ্ঠ কর্মকর্তা নাজির আহমেদ খান হুঁশিয়ারি দিয়ে জানান, বিমানবন্দরকে চোরাচালান ও যেকোনো অপরাধ মুক্ত রাখতে ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭