বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
আইন-আদালত

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি: ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি: ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক
প্রিন্ট নিউজ

‎
‎আনছারুল হক কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:

‎
‎কক্সবাজারে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (০৩ অক্টোবর) ভোররাতে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ এবাইদুল্লার ছেলে মোঃ আইয়াজ (২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম (৫৫)।
‎
‎এসআরবি-১৫ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান নিয়ে আসা হচ্ছে— এমন গোপন সংবাদ পেয়ে সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল সতর্ক অবস্থান নেয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।
‎
‎তল্লাশিকালীন ভোর আনুমানিক ৩টার দিকে ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে আভিযানিক দল। এ সময় ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের হেফাজত থেকে একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন।
‎
‎এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৫-এর এই অভিযান অব্যাহত থাকবে।
‎

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭