কক্সবাজারে এসআরবি- ১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার২ জন গ্রেপ্তার
আনছারুল হক কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার রামুর ফতেখারকুল
এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- ১৫ । এসময় মাদক পরিবহনে ব্যবহারিত দুইটি সিএনজি ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
শনিবার( ৩ অক্টোবর) এস আরবি -১৫ এর সহকারী পরিচালক ( ল' এন্ড মিডিয়া) সরকারি পুলিশ সুপার আ.ম. ফারুক স্বাক্ষরিত এক ফ্রেশ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি -১৫ এর জিরো টলারেন্স নীতি অংশ হিসেবে শুক্রবার (২ অক্টোবর) রামু থানাধীন ফতেখারকুল এলাকায় সদর কোম্পানি ও সিপিএসসির একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে হতে ফতেখাকুল চৌমুহনী এলাকায় ।সেখানে থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটো রিক্সা ও দুটি মোবাইল ফোন সহ মুহাম্মদ শফি আলম ( ৪৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয় ।তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলীর ছেলে।
একই দিন দুপুর ২ টা ৪৫ মিনিটে একই এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা , ১টি সিএনজি অটো রিক্সা ও ১টি মোবাইল ফোন সহ মোহাম্মদ ইউনুস (২০) নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মোহাম্মদ শফি আলমের ছেলে।
উভয় অভিযানের সর্ব মোট ৫৯ হাজার ৭৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে,মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









