বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
Feni

ফেনীতে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের ওজুখানা নির্মাণ প্রকল্পের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

ফেনীতে যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের ওজুখানা নির্মাণ প্রকল্পের লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ
প্রিন্ট নিউজ

ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা পশ্চিমপাড়ার মাওলানা মোয়াজ্জম হোসেন মসজিদের ওজুখানা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া ১ লাখ ১৫ হাজার টাকার প্রকল্পের অর্থ মসজিদ কমিটি এখনো বুঝে পায়নি বলে অভিযোগ উঠেছে। ২০২৫ সালে প্রকল্পটি দেওয়া হলেও ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত অর্থ বুঝে না পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খন্দকার ও কোষাধক্ষ্য সিরাজুল ইসলাম জানান, মসজিদের উন্নয়ন প্রকল্পে সরকারি বরাদ্দ দেয় ১ লক্ষ ১৫ হাজার টাকা। উক্ত টাকা ছাগলনাইয়া উপজেলা যুবদলের সদস্য আজিজুল হকের কাছে রয়েছে। তিনি উক্ত টাকা এখনো মসজিদের ফান্ডে জমা দেননি। তবে এক মাসের মধ্যে টাকা জমা দেবেন বলে প্রতিশ্রুতি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা মজুমদারের উদ্যোগে মসজিদের ওজুখানা নির্মাণের জন্য ১ লাখ ১৫ হাজার টাকার একটি প্রকল্প দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুবদলের সদস্য আজিজুল হক আজিজ।

এদিকে, প্রকল্পের অর্থের হিসাব ও বর্তমান অবস্থা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ছাগলনাইয়া উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলাম ।

একই সঙ্গে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর কাছে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

অভিযোগকারীর দাবি, প্রকল্পের অর্থ মসজিদ কমিটিকে বুঝিয়ে দেওয়া এবং কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যথায় এ ধরনের অভিযোগ রাজনৈতিক দলের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি আজিজুল হক আজিজের বক্তব্য নেবার অনেক চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।এই নেতার বিরুদ্ধে চোরাকারবারি সহ আরো বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে,

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭