শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা কমিটি ঘোষণা

জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা কমিটি ঘোষণা
প্রিন্ট নিউজ

যুগ্ম সাধারণ সম্পাদক শাওন, জুলাই বিপ্লব বিষয়ক সম্পাদক রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল

এম এ কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তির ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছর মেয়াদের জন্য অনুমোদিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ছাগলনাইয়ার তিন ছাত্রনেতা।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান শাওন, জুলাই বিপ্লব বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ রাজু এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুজাহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সর্বসম্মতিক্রমে ফেনী জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান শাওন ২০২৬ সালের নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ফেনী-১ আসনে গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে মোহাম্মদ রাজু ও মুজাহিদুল ইসলাম জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি হিসেবে ছাগলনাইয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কমিটি ঘোষণার পর ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শাওন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। ফেনী জেলায় জাতীয় ছাত্রশক্তিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাব।

নবগঠিত কমিটির মাধ্যমে ফেনী জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭