শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ

বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়নে নোয়াখালীতে মোটরযান চালনা প্রশিক্ষণ
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

বিদেশফেরত কর্মীদের দক্ষতা উন্নয়ন ও দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নোয়াখালীতে শুরু হয়েছে মোটরযান চালনা প্রশিক্ষণ। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় এক মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ১৫ জন বিদেশফেরত কর্মী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি সোনাপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মো. রাজু মোল্লা। উপস্থিত ছিলেন প্রশাসন ইনচার্জ মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, নোয়াখালীর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় তিনি বিদেশফেরত কর্মীদের দক্ষতা অর্জনের মাধ্যমে নতুন করে কর্মজীবনে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বিদেশফেরত কর্মীদের টেকসইভাবে পুনরেকত্রীকরণ এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে মো. রাজু মোল্লা ব্র্যাকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, দক্ষ ও শিক্ষিত মানুষ পরিবহন খাতে যুক্ত হলে এ খাত নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করা সম্ভব। প্রশিক্ষণার্থীদের মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার আহ্বান জানান তিনি।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘Reintegration of Migrant Workers in Bangladesh’ প্রকল্পের আওতায় এবং সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী বিদেশফেরত কর্মীরা মোটরযান চালনায় দক্ষতা অর্জনের পাশাপাশি দেশে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে সক্ষম হবেন।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭