শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

গৃহশিক্ষক থেকে তহশিলদার, কোটি টাকার সম্পদের অভিযোগ শাহাবুদ্দিনের বিরুদ্ধে

গৃহশিক্ষক থেকে তহশিলদার, কোটি টাকার সম্পদের অভিযোগ শাহাবুদ্দিনের বিরুদ্ধে
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন তহশিলদারের শাহাবুদ্দিনের বিরুদ্ধে চাকরিজীবনের আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গৃহশিক্ষকতা থেকে কর্মজীবন শুরু করে বর্তমানে তিনি নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকায় নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, শিক্ষাজীবন শেষে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান শাহাবুদ্দিন। পরবর্তীতে প্রভাবশালী ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, বিভিন্ন ব্যক্তির জমি-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আদালতের ডিক্রি ও আমমোক্তারনামাসহ বিভিন্ন কাগজপত্র ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জমির নামজারি ও খতিয়ান সংক্রান্ত বিষয়ে অনিয়মের মাধ্যমে মূল্যবান জমি বেহাত করার অভিযোগও উঠেছে।
তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযোগ রয়েছে, অসুস্থতার চিকিৎসাসহ ভারত ও থাইল্যান্ড সফরে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট একটি সূত্রের মাধ্যমে তার বক্তব্য হিসেবে জানা গেছে, তার সবকিছুই আল্লাহর দেওয়া এবং তহশিল অফিসের চাকরি ছাড়া তার অন্য কোনো আয়ের উৎস নেই।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।
বিষয়টি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। আসছে আরও তথ্য।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭