শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

গণতন্ত্র এখন কোন পথে জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত স্থিতিশীল সরকার:বিএনডিপি চেয়ারম্যান লায়ন শেখ মুস্তাফিজুর রহমান।

গণতন্ত্র এখন কোন পথে জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত স্থিতিশীল সরকার:বিএনডিপি চেয়ারম্যান লায়ন শেখ মুস্তাফিজুর রহমান।
প্রিন্ট নিউজ

মোঃ আরিফুল ইসলাম:

গণতন্ত্র, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে জনমত গঠনের লক্ষে ২৭ আগস্ট বৃহস্পতিবার খুলনায় অনুষ্ঠিত হয়েছে “গণতন্ত্র এখন কোন পথে” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা। খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের আয়োজনে বিকেল ৫টায় খুলনা মহানগরীর বিভাগীয় সাংবাদিক ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (বিএনডিপি)-এর চেয়ারম্যান,লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৩ এর জোন চেয়ারপারসন শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ মোল্লা সালাউদ্দিন মিঠু। আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক সংগঠক শাহবাজ জামান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, অর্থ বিষয়ক সম্পাদক জোবায়ের ইসলাম অলি, সহ-সম্পাদক এস এম মমিনুর রহমান,মোশারফ হোসেন, এইচ এম আলমগীর, ফাতেমা আক্তার, সাকিব ইসলাম রাজ, সুকেষ সরকার, মেহেদি হাসান বাপ্পি, আশরাফুল ইসলাম, সোনিয়া তালুকদার, নাদিম হোসেন প্রমূখ।

আয়োজক সূত্র জানায়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, নাগরিক অধিকার, রাজনৈতিক অংশগ্রহণ এবং সাংবাদিকতার ভূমিকা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে একটি গঠনমূলক মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

খুলনার সচেতন মহলে আলোচনা সভাটি ইতোমধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭