শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান

গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান
প্রিন্ট নিউজ

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ের পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোডে জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়।
এর আগেও জনদুর্ভোগ কমাতে একাধিক বার এমন অভিযান পরিচালনা করা হলেও ফুটপাত দখল মুক্ত করা সম্ভব হয়নি।

প্রশাসক রোকন বলেন, সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জনসাধারণের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭