দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ‘দৈনিক দেশের আয়না’র শুভেচ্ছা ও অভিনন্দন

​মো: আরিফুল ইসলাম:

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে দেশের সর্বোচ্চ এ সাংবিধানিক পদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন।
​সংসদের ভোটাভুটি শেষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত রাষ্ট্রপ্রধান হিসেবে তার নাম ঘোষিত হয়।
​বাংলাদেশের গণমাধ্যম জগতের অন্যতম পত্রিকা দৈনিক দেশের আয়না-এর পক্ষ থেকে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
​এক যৌথ অভিনন্দন বার্তায় দৈনিক দেশের আয়না পরিবারের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভকামনা জানান।
​অভিনন্দন বার্তায় আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় দৈনিক দেশের আয়না পরিবার অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিক ধারা ও সাংবিধানিক স্থিতিশীলতা রক্ষায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনায় এক নতুন মাত্রা যোগ করবে। আমরা আশা করি, তিনি তাঁর মেধা ও নেতৃত্বের মাধ্যমে দেশে সুশাসন, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”
​তিনি আরও প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং জাতির ঐক্যের প্রতীক হিসেবে তিনি দেশের সার্বিক কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবেন।
​দৈনিক দেশের আয়না পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন