শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রিন্ট নিউজ

মাইনউদ্দীন হাসান চৌধুরী লোহা গাডা উপজেলা চট্টগ্রাম

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আসরাফ (১১) এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে তা'লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানার হেফজ বিভাগের ছাত্র।

শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার আমিরবাদ সদর ইউনিয়নের নেয়াজেরটেকের আগে তা'লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফরহাদ উপজেলার কলাউজান ৮ নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওমর ফারুকের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফরহাদ হোসেন সকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল টিনের চালের উপরে পড়ে যায়। সে বল আনতে টিনের উপর উঠলে সেখানে টিন ও বিদ্যুৎ একত্রিত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭