জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিণাকুন্ডুর চাঁদপুর ইউনিয়ন
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিনাকুন্ডুতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ইউনিয়ন।
রবিবার (২ আগস্ট ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজ মাঠে চাঁদপুর ও রঘুনাথপুর ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচ ০-১ গোলে চ্যাম্পিয়ান হয় চাঁদপুর ইউনিয়ন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন,ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান,ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এডভোকেট এম এ মজিদ, হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়।
হরিণাকুন্ডু উপজেলা বিএনপি'র সভাপতি আবুল হাসান মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুন হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ঝন্টু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজির,উপজেলা যুবদলের আহব্বায়ক ও হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সামাদ, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, নাজমুল হুদা রিপন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমণ্ডলী ক্রীড়া ব্যাক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মী সহ ক্রিয়া প্রেমী সাধারণ মানুষ।










