ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নাহিয়ানের ট্যালেন্টপুল বৃত্তি লাভ
ফেনী প্রতিনিধি:
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাহিয়ান তাজনোভা মজুমদার ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সাথে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে।
নাহিয়ান তাজনোভা মজুমদার ফেনী জেলার ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী মজুমদার বাড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব মামুন মজুমদার-এর সুকন্যা।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিয়ান ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, পরিশ্রমী এবং পড়াশোনায় দারুণ মনোযোগী। তার এই গৌরবময় সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিতা মামুন মজুমদার বলেন, "আমার মেয়ের এই সাফল্যের পেছনে তার অক্লান্ত পরিশ্রম এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অবদান রয়েছে। আমি সকলের কাছে আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণের জন্য দোয়া প্রার্থী।"
ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায় মেধাবী নাহিয়ান তাজনোভা মজুমদার। তার এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীসমাজ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।










