বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বাংলাদেশ

কক্সবাজারের কুতু্বদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কক্সবাজারের কুতু্বদিয়ায় ডাকাতের কবলে পড়া ৪ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
প্রিন্ট নিউজ

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম:

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ জন শ্রমিক কক্সবাজারের কুতুবদিয়া লাইট হাউস হতে প্রায় ৪ নটিক্যাল মাইল পশ্চিমে কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় বাণিজ্যিক জাহাজ মেঘনা হোপ” এ কাজের উদ্দ্যেশ্যে গমণ করে। পরবর্তী দিন গত ৩১ মার্চ বিকাল ৩টায় কাজ শেষে উক্ত ৪ জন শ্রমিক ড্যানিশ বোট যোগে চট্টগ্রামে প্রত্যাবর্তনের সময় কুতুবদিয়া এ্যাঙ্করেজ এলাকায় ডাকাতের কবলে পড়ে। পরবর্তীতে, এম বি লিউ পার্ট-২ এর একজন ক্রু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতের কবলে পড়া বোট ও ৪ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত শ্রমিকদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা প্রদান করে বোটসহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭