শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

একযোগে সিএমপির ১৫ থানার ওসির রদবদল, চকবাজার থানার ওসিকে সিটিএসবিতে বদলি

একযোগে সিএমপির ১৫ থানার ওসির রদবদল, চকবাজার থানার ওসিকে সিটিএসবিতে বদলি
প্রিন্ট নিউজ

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর ১৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
এবং চকবাজার থানার ওসিকে সিটিএসবিতে বদলি করা হলো।
শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশ অনুযায়ী- কোতোয়ালী থানার ওসি মোঃ আব্দুল করিম পাঁচলাইশ, সদরঘাট থানার ওসি মোঃ আব্দুর রহিম বন্দর,বাকলিয়া থানার ওসি মুহাম্মদ আফতাব উদ্দিন কোতোয়ালী, পাঁচলাইশ থানার ওসি মুহাম্মদ সোলাইমান বাকলিয়া, বায়েজিদ থানার ওসি মোঃ জসিম উদ্দিন চান্দগাঁও, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বায়েজিদ,খুলশী থানার ওসি শহীনূর রহমান কর্ণফুলী, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ চকবাজার, হালিশহর থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার পাহাড়তলী, আকবর শাহ থানার ওসি আরিফুর রহমান সদরঘাট, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া ডবলমুরিং, কর্ণফুলী থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম খুলশী, বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ পতেঙ্গা, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন হালিশহর, ইপিজেড থানার ওসি কামরুজ্জামান আকবর শাহ, চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম সিটিএসবিতে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদে বদলি করা হয়।
এদিকে ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবর শাহ থানায় বদলি করা হলেও সেখানে এখনো নতুন করে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭