শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
বাংলাদেশ

সেনবাগে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিতসাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়

সেনবাগে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিতসাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়
প্রিন্ট নিউজ

নোয়াখালী প্রতিনিধিঃ

সেনবাগে জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনবাগ উপজেলায় শনিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা অরুণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এবং উপজেলা প্রেসক্লাব সেনবাগের সেক্রেটারি আলাউদ্দিন আলো অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে গোরকাটা গ্রাম উন্নয়ন সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭