পরশুরাম প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্তরা পেলেন কম্বল উপহার
পরশুরাম প্রেস ক্লাবের উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ক্লাবের কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল উপহার তুলে দেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সহ-সভাপতি সবীর আহমদ ফোরকান, সাধারণ সম্পাদক মো: মহি উদ্দিন, সহ সম্পাদক আজমীর মিশু, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, প্রচার সম্পাদক শহিদ উল্লাহ ও ক্রীড়া সম্পাদক মো ইব্রাহিম।
সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন জানান, পরবর্তী ধাপে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও শীতবস্ত্র উপহার দেয়া হবে।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।