চৌদ্দগ্রামে মাওলানা ভাসানির ৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি:মাছুম
মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী'র ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রামস্থ হোটেল ডলি রিসোর্ট হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ।
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির।
উপজেলা জাতীয় পার্টি নেতা কাজী মোহাম্মদ শহিদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মজুমদার খবির, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. আবুল কাশেম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা মো. লিটন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. জহিরুল ইসলাম জহির, গুনবতী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মো. জাকির হোসেন। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুন্সীরহাট ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম নুরু।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়েদুল হক, উপজেলা জাতীয় পার্টি নেতা মো. জানে আলম দোভাষী, সিরাজুল ইসলাম, আবুল কাশেম, বাহার মজুমদার, মাহবুবুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।