রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৮.৪৪ শতাংশ

চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, পাসের হার মাত্র ২৮.৪৪ শতাংশ

 (কুমিল্লা) প্রতিনিধি:মাছুম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার ১১টি কলেজের মোট ২ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৭০৩ জন। সে হিসাবে পাসের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৪৪ শতাংশ। এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, উপজেলার কলেজগুলোর অধিকাংশ প্রতিষ্ঠানেই পাসের হার আশঙ্কাজনকভাবে কম। এর মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে মিয়াবাজার ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৮ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুই শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।

উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকেও আশানুরূপ ফলাফল আসেনি। প্রতিষ্ঠানটি থেকে ৭৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৮৩ জন। পাসের হার ২৪ দশমিক ২৭ শতাংশ।

আলহাজ্ব নূর মিয়া কলেজ থেকে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৩ জন। পাসের হার ৩১ দশমিক ১৪ শতাংশ। চিওড়া সরকারি কলেজ থেকে ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৭ জন। পাসের হার ২৯ শতাংশ।

মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজ থেকে ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৭ জন। পাসের হার ২১ দশমিক ৫১ শতাংশ। গুনবতী ডিগ্রি কলেজ থেকে ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২ জন। পাসের হার ৩২ দশমিক ১০ শতাংশ।

এছাড়া বিজয়করা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ জন। পাসের হার ১৫ দশমিক ৭৯ শতাংশ। ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৩ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ জন। পাসের হার ১৫ দশমিক ১৫ শতাংশ।

চৌদ্দগ্রাম মডেল কলেজের ফলাফল নিয়েও তথ্যগত অসংগতি রয়েছে। প্রাপ্ত তথ্যে একদিকে প্রতিষ্ঠানটি থেকে কোনো পরীক্ষার্থী অংশ নেয়নি বলা হলেও পরবর্তী তথ্যে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন উত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সঠিক তথ্য যাচাই প্রয়োজন।

এবার উপজেলার কলেজগুলো থেকে মাত্র ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে চৌদ্দগ্রাম সরকারি কলেজের ৩ জন, গুনবতী ডিগ্রি কলেজের ১ জন, কাশিনগর ডিগ্রি কলেজের ১ জন এবং মিয়াবাজার ডিগ্রি কলেজের ২ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে শিক্ষার্থীদের পড়ালেখায় অমনোযোগিতা, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সময় ব্যয় করার বিষয়টি সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সচেতন ব্যক্তি অভিযোগ করেন, অনেক শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার পরিবর্তে টিকটক ও ফেসবুকে বেশি সময় ব্যয় করছে। ফলে পড়ালেখায় মনোযোগ কমে গিয়ে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে।

তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের মান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের নজরদারি এবং শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ভবিষ্যতে শিক্ষার মান ও দক্ষ মানবসম্পদ গঠনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম বলেন, ঘোষিত ফলাফলে চৌদ্দগ্রাম উপজেলার কলেজগুলোর শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারেনি। তিনি এ উপজেলায় মাত্র কয়েক দিন আগে যোগদান করেছেন। ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামীতে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, চৌদ্দগ্রামের শিক্ষাক্ষেত্রে এমন ফলাফল নিঃসন্দেহে উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭