বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
গণমাধ্যম

সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব

সাংবাদিক আলী আজগর ইমন ও মানবিক শওকত: মানবতার টানে এক ফ্রেমে দুই সহৃদয় ব্যক্তিত্ব
প্রিন্ট নিউজ

​নিজস্ব প্রতিবেদক:

সংবাদ সংগ্রহ বা পেশাগত দায়িত্ব পালনের বাইরেও যে মানবিক সম্পর্ক গড়ে উঠতে পারে, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন এবং 'বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র'-র প্রতিষ্ঠাতা 'মানবিক শওকত'।  
​সম্প্রতি এটিএন বাংলার সাংবাদিক আলী আজগর ইমন নিঃস্ব ও বেওয়ারিশ মানুষের পরম আশ্রয়স্থল 'বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র'-তে পরিদর্শনে যান। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মানবিক শওকতের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই সহৃদয় মানুষের এই আবেগঘন ও কাকতালীয় সাক্ষাতের মুহূর্তটি যেন মানবতার এক অনন্য মেলবন্ধন তৈরি করে।  
​এ বিষয়ে মানবিক শওকত বলেন, "হাজারো লাল-হলুদ-কালো সাংবাদিকের ভিড়ে ইমন ভাই এমন একজন মানুষ, যিনি সবসময় সত্যিকারের অসহায় মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকেন। এটিএন বাংলার এই সাংবাদিক কেবল পেশাগত দায়িত্ব পালন করেই ক্ষান্ত হন না, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ তিনি আমার এই বেওয়ারিশ হাসপাতালে এসেছিলেন, যেখানে আল্লাহ তায়ালা যেন দুই ভাইকে এক সুতোয় গেঁথে দিলেন।"
​তিনি আরও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, "জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই নিঃস্ব, অসহায় ও বেওয়ারিশ মানুষের সেবা করে যাবো—এটাই আমার পরম ব্রত। ইনশাআল্লাহ!"
​এদিকে, এই দুই মানবিক ব্যক্তিত্বের মহৎ উদ্যোগের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজীবন দোয়া ও শুভকামনা জানিয়েছেন 'ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন' এবং 'জনস্পন্দন মানবিক কল্যাণ ও ব্লাড ফাউন্ডেশন' পরিবার। সমাজের সচেতন মহল মনে করছেন, আলী আজগর ইমন ও মানবিক শওকতের মতো মানুষের হাত ধরেই সমাজ থেকে অবহেলা ও বঞ্চনা দূর হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭