বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

কক্সবাজারের পর্যটন এলাকায় ইনানীতে গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে আগুন,পাওয়া গেল গ্যাসের সন্ধান

কক্সবাজারের পর্যটন এলাকায় ইনানীতে গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে আগুন,পাওয়া গেল গ্যাসের সন্ধান

আনছার কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলায় পর্যটন এলাকা ইনানীতে একটি বাড়িতে গভীর নলকূপের পাইপ বসানোর সময় আকস্মিকভাবে ভূগর্ভস্থ থেকে গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
মঙ্গলবার (২৭ অক্টোবর ) সকাল ৮ টার দিকে এই ইনানী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ইনানী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।
স্থানীয় যে সূত্রে জানা গেছে ইনানী এলাকার বাসিন্দা মোঃ আব্দুল্লাহ বাড়িতে ৩/৪ দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ স্থাপন করেছিল। মঙ্গলবার সকালে  কাজ শেষ হওয়ার মুহূর্তেই তড়িৎ গতিতে ভূগর্ভস্থ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে তাতে আগুন ধরিয়ে যায় এবং অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 
অগ্নিকান্ডের গঠনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার - ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী , উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ,সহকারি কমিশনার (ভূমি)মোঃ আব্দুল্লাহ।
প্রাথমিক ভাবে জানা গেছে , ভূগর্ভস্থে মধ্যে গ্যাসের উপস্থিতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আনুমান করা হচ্ছে। ঘটনাস্থলের  আশপাশের থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান যে, ভূগর্ভস্থে প্রকৃতপক্ষে গ্যাসের উপস্থিতি আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যাবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭