মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।
জেলা /স্থানীয়

নারায়ণগঞ্জে এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে এসআই থেকে পরিদর্শক পদে পদোন্নতি, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

​স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মো. সানোয়ার হোসেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন।

​বুধবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আনুষ্ঠানিকভাবে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। ব্যাজ পরানো শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. সানোয়ার হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​উক্ত পদোন্নতি ও ব্যাজ পরানো অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত নতুন পরিদর্শককে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে।

খবরটি কেমন লাগলো?

শেয়ার করুন

পাঠকের মন্তব্য

মন্তব্য প্রকাশের আগে যাচাই করা হয়। অশালীন, বিদ্বেষমূলক, ব্যক্তিগত আক্রমণ বা বিজ্ঞাপনধর্মী মন্তব্য প্রকাশ করা হয় না। মন্তব্যের দায় মন্তব্যকারীর।

    ফটোকার্ড

    ফটোকার্ড তৈরি হচ্ছে…

    ডাউনলোড করুন
    বিজ্ঞপ্তি
    দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭