কক্সবাজারে বৃহত্তর চৌধুরীপাড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
চুরি-ডাকাতি, ইয়াবা, ছিনতাই ও ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান:
আনছার কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের বৃহত্তর চৌধুরীপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মাদক ও ইয়াবার বিস্তার রোধ এবং এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৩০ অক্টোবর)বিকাল ৫ টায় সাবমেরিন ক্যাবল সংলগ্ন মাঠে বৃহত্তর চৌধুরীপাড়া যৌথ পরিচালনা কমিটির উদ্যোগে এবং চৌধুরীপাড়া ইসলামী ছাত্র-যুবক কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় এলাকার সার্বিক নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রবণতা প্রতিরোধে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোমেন কুমার বড়ুয়া। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চৌধুরীপাড়া যৌথ পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম আরিফ লিটন।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, ইয়াবাসহ মাদকদ্রব্যের বিস্তার এবং এলাকার বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার মতো সমস্যাগুলো আলোচনায় উঠে আসে। এসব সমস্যা মোকাবিলায় এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধি, সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথি সোমেন কুমার বড়ুয়ার বলেন,মূল বিষয় হিসেবে আইন মেনে চলা, অপরাধ প্রতিরোধে পুলিশের সঙ্গে জনগণের সহযোগিতা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন নাগরিকদের দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন । অপরাধ সংক্রান্ত কোন তথ্য পেলে তার নিজেরা আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন ,এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পরস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাকাতি ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে কোন অপরাধ বা সন্দেহজনক কর্মকান্ডে তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন।
প্রধান অতিথি আরও বলেন, ইয়াবা ও মাদক দ্রব্য বিস্তার রোধে সমাজের তরুণদের কে খেলাধুলা, শিক্ষামূলক কার্যক্রম, সামাজিক ও মানবিক কর্মকান্ডে সম্পৃক্ত করা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরীর উপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির আরো বলেন ,এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুরি , ডাকাতি, ছিনতাই ,মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। কোন অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য ফেলে রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেন ।
তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের অপরাধ দমনের জন্য পুলিশের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব গোলাম আরিফ লিটন বলেন , বৃহত্তর চৌধুরী পাড়ার সার্বিক উন্নয়ন ,নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক সমস্যাগুলো সমাধানে এলাকাবাসীর ঐক্যবদ্ধ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে জনাব লিটন আরো বলেন, এলাকার শান্তি নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব ।শুধু প্রশাসনের উপর নির্ভর না করে প্রত্যেক বাসিন্দাকে নিজ নিজ অবস্থান থেকে তরুণ সমাজকে সাথে নিয়ে মাদক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার সমাজ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতি আরো বলেন, চৌধুরী পাড়া ইসলামী ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সদস্যদের কে ধন্যবাদ জানিয়ে বলেন ,তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এলাকায় ময়লা আবর্জনা ,মাদক ,ইয়াবা, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের কর্মকাণ্ডের প্রশংসা করে।
সভাপতি আরো বলেন, এলাকার চিহ্নিত মাদক স্পটগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান করা হবে বলে ঘোষণা দেন। বৃহত্তর চৌধুরী পাড়া সিসিটিভির আওতায় নিয়ে আসার ঘোষণা দেন জন্য এলাকার সকাল নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর ,হাবিবুর রহমান তৌহিদ, মাস্টার আনছারুল হক কুতুবী, সাবেক সেনা কর্মকর্তা নজরুল ইসলাম, ফজল আহমদ, মাহমুদুল হক নোমান , এম নুরুচফা, মাওলানা হাবিবুল্লাহ বাহারী সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তরুণ সমাজ কর্মী মোঃ আব্দুল্লাহ ।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক প্রদান করেনএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?









পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।