বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর রুকন সমাবেশ অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

কুমিল্লা প্রতিনিধি: মাছুম

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার নজমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুন্সিরহাট, কনকাপৈত, বাতিসা, চিওড়া, গুনবতী, জগন্নাথ ও আলকরা ইউনিয়নের জামায়াতে ইসলামীর রুকনরা অংশগ্রহণ করেন।

উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, জামায়াত নেতা মাস্টার কামাল উদ্দিন মজুমদার, হাসান মজুমদার, ইউসুফ মেম্বার, জালাল উদ্দিন টিপু, সাইয়েদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সাহাব উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সাংগঠনিক কার্যক্রম, কর্মী গঠন ও স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭