বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন, আটক-২

ধানমন্ডিতে গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন, আটক-২
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকা ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

​৩০ সেপ্টেম্বর বুধবার ধানমন্ডির ৪/এ সড়কের ১টি আবাসিক বাসায় এই নির্যাতনের ঘটনাটি ঘটে।

​পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহকর্মীকে ওই বাসায় জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়, পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে প্রাথমিক তদন্তে নেমে অভিযোগের সত্যতা পায় ধানমন্ডি থানা পুলিশ, অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা ২ অভিযুক্তকে আটক করা হয়।

​ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে, পুলিশি তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। আটক দুই অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭