বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

শ্রীমঙ্গলে কিশোরীকে রাতভর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ জন

শ্রীমঙ্গলে কিশোরীকে রাতভর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ জন
প্রিন্ট নিউজ

অন্তর মিয়া
শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর রাতভর আটকে রেখে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
​পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদরের চানপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে শ্রীমঙ্গলের মিশন রোডের ভাড়াটিয়া মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং হবিগঞ্জ সদরের রিটি গ্রামের বাসিন্দা ও শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডের ভাড়াটিয়া আল আমিন ইসলাম (২০)।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭