বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
প্রিন্ট নিউজ

কুমিল্লা প্রতিনিধি:মাছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা শাখার কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আদর্শ পরিবার গঠন, কর্মী গঠন, সাংগঠনিক ইউনিট বৃদ্ধি ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) চৌদ্দগ্রামে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, ডা. মঞ্জুর আহমেদ সাকি, কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন কর্মী গঠন, ইউনিট সম্প্রসারণ এবং পরিবারভিত্তিক নৈতিক ও আদর্শিক পরিবেশ তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭