বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

কক্সবাজারে ৬৪ মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

কক্সবাজারে ৬৪ মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
প্রিন্ট নিউজ

আনছারুল হক কুতুবী কক্সবাজার জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ২০২৬ বিকালে এসব মাদক দ্রব্য বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।
ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ১১ লাখ ৪২ হাজার ৫৪৩পিস ইয়াবা,১ কেজি ৪৯০ গ্রাম গাজা ১২ কেজি ৯৭৫ গ্রামক্রিস্টাল মেদ ( আইস)এবং২৬৪ বোতল বিদেশী মদ সহ বিভিন্ন মাদক দ্রব্য রয়েছে।
এসব মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৯৯(নিরানব্বই) কোটি ৩১ লক্ষ ৮৫ হাজার টাকা ।
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ এবং বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস,এম গিয়াস উদ্দিনের উপস্থিতিতে উক্ত মাদক দ্রব্য ধ্বংস করা হয়।
সংলিস্ট কর্তৃপক্ষ জানায় যে, বিভিন্ন মামলায় জব্দকৃত ও নিষ্পত্তিকৃত মামলার আলামত হিসেবে থাকা মাদকদ্রব্য গুলো নির্ধারিত আইন ও বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭