বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নরসিংদী চাচীকে ধ'র্ষ'ণে'র অভিযোগে ভাতিজা গ্রে'প্তা'র

নরসিংদী চাচীকে ধ'র্ষ'ণে'র অভিযোগে ভাতিজা গ্রে'প্তা'র
প্রিন্ট নিউজ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর পলাশে চাচীকে ধ'র্ষ'ণ ও এর ফলে সন্তান জন্মদানের অভিযোগে করা মা'ম'লায় প্রধান আ'সা'মি অপূর্ব চন্দ্র দাসকে গ্রে'প্তা'র করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, ২০ বছর বয়সী অপূর্ব উপজেলার গাবতলী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা। মা'ম'লার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। এ সুযোগে গত বছরের ২০ জুন রাতে বসতঘরে ওই নারীকে জোরপূর্বক ধ'র্ষ'ণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পরে ওই নারী অন্তঃসত্ত্বা হন এবং চলতি বছরের ১৭ এপ্রিল একটি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির পিতৃপরিচয় ও নিজের নিরাপত্তা নিয়ে জটিলতা তৈরি হলে আদালতে মা'ম'লা করেন তিনি।
মা'ম'লার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে অবস্থান শনাক্ত করে ২৭ সেপ্টেম্বর পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্বকে গ্রে'প্তা'র করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মা'ম'লার তদন্ত চলছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭