বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি পিচ্চি রাজা

পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি পিচ্চি রাজা
প্রিন্ট নিউজ

ফখরুল আলম সাজু:

আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের চোখের সামনে থেকেই পালিয়ে গেছেন শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ (৩০)।

​২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।

​পলাতক পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মোতালেবের ছেলে।

তিনি মোহাম্মদপুর এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ একাধিক মামলা রয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গাজীপুর আদালতে হাজিরা শেষে অন্যান্য হাজতিদের সঙ্গে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল পিচ্চি রাজাকে, পথিমধ্যে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে তিনি বাথরুমে যাওয়ার কথা জানান, পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে তাকে বাথরুমে নিয়ে গেলে, সুযোগ বুঝে তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশল পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার জাহাঙ্গীর আলম জানান, পলাতক হাজতি পিচ্চি রাজাকে পুনরায় গ্রফতারের জন্য পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ইতোমধ্যে সাঁড়াশি অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭