ফেনী বক্সমাহমুদে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা, বাবু নামে যুবক গ্রেফতার
ফখরুল আলম সাজু
ফেনী জেলা পরশুরাম উপজেলা বক্সমাহমুদ ইউনিয়ন উত্তর কেতরাঙ্গা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের মাধ্যমে ১ তরুণীকে ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. বাবু (২৫) নামের ১ যুবককে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর শুক্রবার পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৬) এর ৯(খ) ধারায় ১টি মামলা রেকর্ড করা হয়, যার মামলা নম্বর ১০।
মামলার পর পরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এজাহারনামীয় প্রধান আসামি মো. বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত বাবু পরশুরাম উপজেলার ০৪ নম্বর বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামের আবুল হাসেমের ছেলে।
পরশুরাম মডেল থানা পুলিশ জানান, এজাহার গ্রহণের পর পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।









