কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেফতার-১১
ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার পলাতক আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি ও মাদকসেবী সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে।
পুলিশ জানান, অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং জিআর পরোয়ানাভুক্ত আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়, এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া ১ পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় ১ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা রয়েছেন- বাবুল হোসেন (২৯), আশরাফুল (২৮), ফারুক আহম্মেদ ওরফে রকেল ওরফে রাখাল ওরফে রকিল (৩৯), ফরিদ (৬৫), আবুল হোসেন (৪৫) ও বাবুল হোসেন (২৯) একই অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য জালাল (৫০), ইসমাইল (২২), মোশারফ হোসেন (২১), আল-আমিন (৩৮) ও মনির হোসেন (৩৮)কে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুলিশের পৃথক অভিযানে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।









