মিরসরাইয়ে মাদক বিরোধী অভিযানে কুখ্যাত মাদক কারবারি ছালেহা বেগম গ্রেফতার, ট্রাইব্যুনালে ৩ মাদকসেবীর কারাদণ্ড
ফখরুল আলম সাজু
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এলাকা ভিত্তিক চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি ছালেহা বেগমকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের ১টি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, অভিযানকালে কুখ্যাত মাদক কারবারি ছালেহা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়, এ সময় তার কাছ থেকে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ছালেহা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা প্রক্রিয়াধীন।
অপরদিকে, একই সময়ে থানার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়, পরবর্তীতে তাদের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাক্ষ্য-প্রমাণ ও অপরাধ স্বীকারের ভিত্তিতে ৩ মাদকসেবীকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা প্রদান করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ শূন্য সহনশীলতা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, আটক মাদক কারবারি ছালেহা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









