নাটোর লালপুরে ইয়াবা সহ ১ পুলিশ কনস্টেবল ও ৩ সহযোগী আটক
ফখরুল আলম সাজু
নাটোর জেলার লালপুর উপজেলা সদরে ১০৬টি ইয়াবা ট্যাবলেট সহ ১ পুলিশ কনস্টেবল এবং তার ৩ সহযোগীকে আটক করেছে, এ সময় উদ্ধার করা হয়েছে মাদক বিক্রি ও পরিবহণে ব্যবহৃত ২টি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা।
আটককৃত পুলিশ সদস্য আল আমিন (২৩) রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত, আল আমিন পানসিপাড়া গ্রামের বাসিন্দা।
আটক অপর দুজন হলেন, মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।
পুলিশের সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোররাতে মোহরকয়া গ্রামে অভিযান চালায় পুলিশ, অভিযানের সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির ১টি কক্ষে গিয়ে ওই ৩ জনকে আটক করা হয়, তাদের কাছ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইয়াবা গুলো বিক্রি ও পরিবহনের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছে, পুলিশ কর্মকর্তা আল আমিন বর্তমান রাজশাহী রেঞ্জের ডিআইজি নিরাপত্তা ইউনিট কনস্টেবল পদে কর্মরত, ১ জন পুলিশ সদস্যের মাদক সংক্রান্ত ঘটনা গ্রেফতারের বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।









