বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চলমানশিরোনাম
সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
প্রিন্ট নিউজ

মোঃ আরিফুল ইসলাম

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ সেপ্টেম্বর ২০২৬ ইং সন্ধ্যা ৭.৩০ মিঃ সোনারগাঁও থানাধীন সনমান্দী ইউনিয়নের ফতেপুর সাকিনস্থ জনৈক আলমগীর হোসেন (৩৮) এর আনিকা সাইকেল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সানী (৩০), পিতা-মোঃ লোকমান বেপারী, মাতা-মৃত তহুরা, সাং-মনোহোর কান্দী (বিষ্ণপুরা), থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক বলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

ফটোকার্ড

ফটোকার্ড তৈরি হচ্ছে…

ডাউনলোড করুন
বিজ্ঞপ্তি
দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক দেশের আয়নার পক্ষ থেকে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার আশপাশে ঘটে যাওয়া যেকোনো অনিয়ম, দুর্নীতি, হত্যাকাণ্ড, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক ও জনদুর্ভোগের খবর আমাদের জানিয়ে সহযোগিতা করুন। দৈনিক দেশের আয়না সর্বদা আপনার পাশে। যোগাযোগ: ০১৭১১৩৪৯২৩৭